বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোর রাতের দিকে মহাসড়কের উপজেলার পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।
নিহত আব্দুস সালাম হাওলাদার (৬০) উজিরপুর উপজেলার ধামসর গ্রামের মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে। গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, স্থানীয়রা মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। তারা গিয়ে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। আঘাতের ধরনে বোঝা যায় কোন যানবাহন তাকে চাঁপা দিয়েছে। ভোর রাতের দিকে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত যানবাহন চালককে আসামী করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের কাজ চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা মোহসিন রশীদের
বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন
বরিশালে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪০ থেকে ৭০ শতাংশ, সাধারণের নাভিশ্বাস
বরিশালে সাবেক পুলিশ কমিশনার,তৎকালীন ডিসি ও জাহি ফারুক শামীমসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন