Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বামী-স্বজনরা।এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।থানা সূত্রে জানা গেছে, ৩০ বছর আগে উপজেলার মুন্ডপাশা গ্রামে বিয়ে হয় মাকসুদা আক্তার (৪৭) নামে ওই গৃহবধূর। বিয়ের পর তাদের মধ্যে কোনো পারিবারিক কলহও ছিল না। তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই নারী। গত ২৮ মে বিকাল থেকে হঠাৎই তিনি নিখোঁজ হন। তার সন্ধানে স্বামী-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও কোনো তার খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৩১ মে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৫৩) করেন গৃহবধূর স্বামী মোঃ আলতাফ হোসেন মোল্লা (৫৭)।নিখোঁজ গৃহবধূ ৪ সন্তানের জননী। তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট।নিখোঁজের স্বজনরা তাকে পেলে ০১৭৩২২২৫৮৭৮/ ০১৭৩৯১৩০০০২ নম্বরে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানান।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক
বরিশালে জাপা চেয়ারম্যান-মহাসচিবসহ ২৮০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা