| ১৭ February ২০২৬ Tuesday ১০:০২:২৬ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত হয়েছেন। এছাড়া ব্যাটারিচালিত ভ্যানের চালক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলারসানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা হাওলাদার (৩৮) উপজেলারবাহেরহাট এলাকার মৃত আদম আলীর ছেলে।আহত ভ্যানচালক জল্লা এলাকার বাসিন্দা মাইনুদ্দিনসিকদারের ছেলে লিংকন সিকদারকে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, সকালে বাজার করতেব্যাটারিচালিত ভ্যানে উপজেলার সৌদি মার্কেট থেকেসানুহারের উদ্দেশ্যে রওনা দেন তারা। সানুহারবাজারের কাছাকাছি পৌঁছালে ঢাকাগামী বেঙ্গলপ্লাস্টিকের একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিতরিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রীমোস্তফা হাওলাদারের মৃত্যু হয়।আহত হন চালক লিংকন সিকদার।
ওসি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান রেখেচালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটিজব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরজন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

