ঈদে মাংস খেতে একটু একটু করে টাকা জমান ‘মাংস সমিতিতে’

ঈদে মাংস খেতে একটু একটু করে টাকা জমান ‘মাংস সমিতিতে’

সদর উপজেলার দীঘি, দীঘি দক্ষিণপাড়া, নতুন বসতি, কয়ড়া, ছুটি ভাটবাউর, ভাটবাউর, ডাউটিয়া, মুলজান ও বাগজান গ্রামে মাংস সমিতি আছে। কয়েক গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম, পাড়া ও মহল্লায় মাংস সমিতি গঠন করা হয় থাকে। দেড় থেকে দুই যুগ ধরে চলছে এই উদ্যোগ। সাধারণত ২০ রমজান থেকে গরু কিনে মাংস ভাগাভাগি করে নেন সমিতির অনেকে। আবার কোনো কোনো সমিতির সদস্যরা ঈদের আগের দিনও গরু কিনে মাংস ভাগ করেন। এতে ঈদে পরিবারগুলোর আর্থিক চাপ কমে, পাশাপাশি বাড়তি আনন্দ করতে পারে।

সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রামের সাইদুর রহমান বলেন, তাঁদের সমিতির সদস্যরা সারা বছর টাকা জমা রাখেন। গত রোববার সমিতির সদস্যরা সবাই মিলে গরু কিনে মাংস ভাগ নিয়েছেন। প্রতি কেজি ৫৫০ টাকা দরে সাড়ে ৭ কেজি মাংস পেয়েছেন। তিনি বলেন, বাজারে প্রতি কেজি গরুর মাস ৭৫০ টাকা। ঈদের আগে দাম আরও বেড়ে যায়। তবে সমিতির মাধ্যমে প্রতি কেজি মাংসের দাম পড়ে ৫৫০ থেকে ৭০০ টাকা দরে।

Explore More Districts