ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ডেসকোর নির্দেশনা – DesheBideshe

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ডেসকোর নির্দেশনা – DesheBideshe



ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ডেসকোর নির্দেশনা – DesheBideshe

ঢাকা, ২৭ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের নির্দেশনা দিয়েছে ডেসকো। এ সময়ের জন্য প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া যে কোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডেসকোর হটলাইন অপারেটর আরজু বলেন, গ্রাহক চাইলে যে কোনো সময় রিচার্জ করতে পারবেন। সেবা অব্যাহত রয়েছে। গ্রাহক ঈদের ছুটিতেও রিচার্জ করতে পারবেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ মার্চ ২০২৫



Explore More Districts