- নারায়ণগঞ্জ, পটুয়াখালী প্রতিদিন, শহরের বাইরে, সারাদেশ
- পটুয়াখালী ভার্সিটিতে, দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঈদের একদিন আগেই পশুর হাট ফাকা : গরুর পরিবর্তে কিনলেন ছাগল
- আপডেট টাইম : জুন, ৬, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
- 22 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টা ::
ঈদুল আজহা উপলক্ষে সারাবিশ্বের ধর্মপ্রান মুসলমানরা পশু জবাইয়ের মধ্যে দিয়ে মহান আল্লাহপাক এর সন্তুষ্টি লাভের করেন। এরই ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন নিয়মানুযায়ী অবস্থায়ী পশুর হাটের অনুমোদন দেয় সরকার। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে এবছর কুরবানী উপলক্ষে নারায়ণগঞ্জে প্রায়ই শতাধিক অবস্থায়ী পশুর হাটের ইজারারা দেয়া হয়। সেই হাট গুলোতে এবছর অনেকটা কম পশু উঠেছে বলে জানিয়েছে ইজারাদাররা । ঈদের তিন আগেও যেখানে বেচাকেনা জমে ওঠেনি । সেখানে ঈদের দুই দিন পূর্বে বেশির হাটের পশু বিক্রি শেষ হয়ে গেছে । গতকাল বৃহস্পতিবার রাতে হিটে গিয়ে অনেকেই কুরবানীর জন্য গরু কিনতে পারেনি। তাই অনেকেই গরুর পরিবর্তে ছাগল কিনতে দেখা গেছে।
ক্রেতারা বলছে, তাদের নিজেদের বাসা বাড়িতে গরু রাখার জায়গা না থাকায় তারা চাদ রাতে কিনবে বলে স্থীর করেছিলন। পরে হাটে গিয়ে গরু না কিনে খাসি কিংবা ছাগল কিনেছেন।
পাইকাররা জানিয়েছে, এবছর বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারনে কমবেশী দামে পশু বিক্রি করে বাড়ি ফিরছেন তারা।
ইজারাদাররা জানিয়েছে, এবছর গরু হাটে অনেক কম এসেছে। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসন হাটের সিডিউল ও ইজারা প্রক্রিয়া কয় অনেক দেরি করায় তাদের প্রস্তুতি ও পশু সংগ্রহে ব্যপক বাধার সৃষ্টি হয়েছে।

