ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্র কারাগারে

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্র কারাগারে





স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী (স.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সজীব কুমার দাশ (২২) নামে এক কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন। বানিয়াচংয়ের শচীন্দ্র ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্র সজীব দাশ সদর উপজেলায় তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বিরাজ কুমার দাশের ছেলে।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শাহীন মিয়া ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ খোয়াইকে জানান, শিক্ষার্থী সজিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে ইসলাম ধর্ম ও মহানবী (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
গত শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। দুপুরে মামলা দায়ের ও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, সজিব তার ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে অবমানননা করে পোস্ট ও ম্যাসেঞ্জারে মহানবী (স.) কে জড়িয়ে আপত্তিকর বার্তা প্রেরণ করেছে বলে পুলিশ প্রমাণ পেয়েছে।

শেয়ার করুন




Explore More Districts