ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ইফতার মাহফিল

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ইফতার মাহফিল

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ইফতার মাহফিল

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বদর দিবস ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর সুরমা মার্কেট সিডনী চেম্বারে ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরে কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালী থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুর্শেদ আলম চৌধুরী, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মোঃ আবুল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, অর্থ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts