ইসলামি বিশ্বের সংকট ও মতপার্থক্য নিরসনে ওআইসির সক্রিয় ভূমিকা চান ইরানের পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তেহরান,১৯ অক্টোবর-ইসলামি বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলা এবং দেশগুলোর মধ্যে থাকা মতপার্থক্য দূর করতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান। ১৯৮১ সালের পর এই প্রথমবারের মতো ইরাকের রাজধানী বাগদাদে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরাকের নেতৃত্ব এবং সংস্থাটির অভিজ্ঞ মহাসচিবের অধীনে ইসলামি বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও পারস্পরিক মতপার্থক্য নিরসনে ওআইসি সক্রিয় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ওআইসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বাগদাদে অনুষ্ঠিত এই অধিবেশনে ইসলামি বিশ্বের বিভিন্ন সমস্যা এবং সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা করার কথা রয়েছে।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

Explore More Districts