ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজকের জামালপুর



ইসলামপুর সংবাদদাতা ; জামালপুরের ইসলামপুর মৌসুমি আক্তার কুমিলা(২৫) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামে এই ঘটনা ঘটে। ওই গৃহবধু বাহার আলীর স্ত্রী ও সৈয়দ আলীর কন্যা।
জানাগেছে, বসত ঘরের বাঁশের আড়ার সাথে ওই গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে । এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। পারিবারিক কলহ চলছিল শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি।


Explore More Districts