চতুর্থ পথ: আবার নির্বাচন
এসব সম্ভাবনা নিয়ে যখন আলোচনা চলছে, তখন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টে আসন পাওয়া দলগুলোর নেতাদের সঙ্গে প্রকাশ্যে আলোচনা করবেন।
দলীয় নেতাদের মতামত নেওয়ার পর তাঁদের একজনকে সরকার গঠনের দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট। আরব দলগুলো আইজেনকটের প্রতি সমর্থন জানাবে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ইয়াশার পার্টির এই নেতাকে প্রথমে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে।
যিনি এ দায়িত্ব পাবেন, সরকার গঠনে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বৃদ্ধি করা হতে পারে। এ সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট দ্বিতীয় একজন নেতাকে সরকার গঠনের সুযোগ দেবেন। তাঁর জন্য সময় থাকবে শুধু ২৮ দিন।
এরপরও সমাধান না এলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা প্রেসিডেন্টকে তৃতীয় একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। ওই প্রার্থী জোট গঠনের জন্য ১৪ দিন পাবেন। এ তিন ধাপের কোনোটিতেই সমাধান না এলে আবার নির্বাচন হবে।
