ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাবুতে গতকাল হামলা চালায় ইসরায়েল। এতে তাবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন।

এ ঘটনায় আরও দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হেলমি আল–ফাকাবি ও ইউসুফ আল–খাজানদার।

আল–ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। গতকাল সোমবার ভোরে এ হামলা চালানো হয়।

Explore More Districts