ইসরায়েলের কাছে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্র, বুলডোজার ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এসব অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০৪ কোটি ডলারের বোমা, ৬৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং ২৯ কোটি ৫০ লাখ ডলার মূল্যের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন।


