ইরানে হামলায় রেড ক্রিসেন্টের ১২৯ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি – DesheBideshe

ইরানে হামলায় রেড ক্রিসেন্টের ১২৯ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি – DesheBideshe



ইরানে হামলায় রেড ক্রিসেন্টের ১২৯ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি – DesheBideshe

তেহরান, ৬ মে – গত ২৮ ফেব্রুয়ারি ইরানে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, এই হামলায় তাদের প্রায় ১২৯ মিলিয়ন ডলার বা ১০ ট্রিলিয়ন তোমান সমমূল্যের সম্পদের ক্ষতি হয়েছে।

বুধবার ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেসাম আফশার এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় সংস্থাটির তিনটি হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে একটি হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার আর্থিক মূল্য প্রায় ১৯.৫ মিলিয়ন ডলার বা ১ হাজার ৫০০ বিলিয়ন তোমান। মহাসচিব আরও উল্লেখ করেন যে হামলায় জরুরি সেবায় ব্যবহৃত ৪৯টি যানবাহন এবং সংস্থাটির মালিকানাধীন ৫৬টিরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সহায়তা প্রদানকারী এই সংস্থার অবকাঠামো ও সরঞ্জামের ওপর এমন হামলার ফলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এস এম/ ৬ মে ২০২৬



Explore More Districts