ইরানে তীব্র বিদ্যুৎ সংকট: জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রেসিডেন্টের – DesheBideshe

ইরানে তীব্র বিদ্যুৎ সংকট: জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রেসিডেন্টের – DesheBideshe



ইরানে তীব্র বিদ্যুৎ সংকট: জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রেসিডেন্টের – DesheBideshe

তেহরান, ২৫ এপ্রিল – ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের কারণে দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে সর্বোচ্চ সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন যে, ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এই অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপ করা হয়েছে।

প্রেসিডেন্ট বলেন, শত্রুপক্ষ দেশের অবকাঠামো ধ্বংস এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের মনে সরকারের প্রতি অসন্তোষ সৃষ্টি করতে চাইছে। সংকট মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বাড়িতে ১০টি বাতির বদলে মাত্র দুটি বাতি জ্বালানোর বিশেষ অনুরোধ জানান।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা তভানির এর প্রধান নির্বাহী কর্মকর্তাও বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি অবৈধ বা অননুমোদিত বিদ্যুৎ সংযোগের তথ্য পেলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬



Explore More Districts