ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের ওপর এককভাবে হামলা চালিয়েছে। আমরা এ হামলার সঙ্গে যুক্ত নই। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া।’
ইরান কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর একটি যুদ্ধবিরতি হয়।
এর পর থেকে ট্রাম্প যুদ্ধের ফলাফলের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করেছে। তিনি এই বিষয়টিকে তার প্রশাসনের বড় কৌশলগত অর্জনের অংশ বলেও দাবি করেছেন।

