ইরানের সঙ্গে প্রধান বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ইরানের সঙ্গে প্রধান বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ইরানের সঙ্গে প্রধান বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ এবং জোরালো আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং উভয় পক্ষই প্রধান বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার ২৩ মার্চ মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন যে, রোববার শুরু হওয়া এই আলোচনা সোমবারও অব্যাহত থাকবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত জোরালো আলোচনা হয়েছে এবং প্রায় সব প্রধান বিষয়ে ঐকমত্যের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি আরও যোগ করেন যে, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে অত্যন্ত আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও এই চুক্তিটি করতে চায়। খুব শিগগিরই টেলিফোনের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আবারও কথা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জারেড কুশনার এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। ইরানের পক্ষে ঠিক কোন নেতার সঙ্গে আলোচনা হচ্ছে তার নাম প্রকাশ না করলেও তিনি নিশ্চিত করেন যে, এই আলোচনায় ইরানের একজন শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা যুক্ত রয়েছেন।

তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কোনো বার্তা পায়নি বলে জানান ট্রাম্প। খামেনি এখনো বেঁচে আছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে ট্রাম্প স্পষ্টভাবে জানান যে, তিনি খামেনির মৃত্যু কামনা করেন না।

এ এম/ ২৩ মার্চ ২০২৬



Explore More Districts