ইরানের জব্দ করা সম্পদ ছাড়ার খবর উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ার খবর উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe



ইরানের জব্দ করা সম্পদ ছাড়ার খবর উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ১১ এপ্রিল – কাতারসহ বিশ্বের অন্যান্য দেশে জব্দ থাকা ইরানের সম্পদ যুক্তরাষ্ট্র মুক্ত করে দিতে রাজি হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা অস্বীকার করেছে ওয়াশিংটন।

শনিবার ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, রয়টার্সের প্রকাশিত ওই খবরটি মোটেও সত্য নয়।

এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া এবং জব্দ করা সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।

শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়ার গুঞ্জন শোনা গেলেও এখন তারা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এর ফলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে যাওয়া দুই দেশের সম্ভাব্য আলোচনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬



Explore More Districts