ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, নতুন নৌ-অবরোধ জারি – DesheBideshe

ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, নতুন নৌ-অবরোধ জারি – DesheBideshe



ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, নতুন নৌ-অবরোধ জারি – DesheBideshe

তেহরান, ১৪ জুলাই – ইরানের কিশ এবং কেশম দ্বীপ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

গত তিন দিনে এই দ্বীপগুলোতে কয়েক দফায় হামলা চালাল মার্কিন সেনারা। তবে সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা কেশম দ্বীপটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এই অঞ্চলের সর্ববৃহৎ দ্বীপ যা ব্যবহার করে তেহরান হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য বজায় রাখে।

মার্কিন গোয়েন্দা সূত্রের ধারণা অনুযায়ী এই দ্বীপে ইরান বিপুল পরিমাণ অস্ত্র ও মিসাইল মজুত করে রেখেছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন এখন থেকে ইরান ছাড়া বিশ্বের অন্য সব দেশের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। এর আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ২০ শতাংশ ফি আরোপের সিদ্ধান্ত নিলেও সেটি থেকে সরে এসেছে ওয়াশিংটন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান ফি আদায়ের পরিবর্তে আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে যার মাধ্যমে নতুন শিল্প কারখানা ও কর্মসংস্থান তৈরি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ তৎপরতায় মধ্যপ্রাচ্যে তেলের প্রবাহ স্বাভাবিক রয়েছে। তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন যে ইরানি পণ্য বহনকারী বা ইরানি বন্দরে যাতায়াতকারী সব জাহাজের ওপর কঠোর অবরোধ কার্যকর করা হবে।

এনএন/ ১৪ জুলাই ২০২৬



Explore More Districts