ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হেম্মতিকে বরখাস্ত করার জন্য গতকাল রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮২ জন। বিপক্ষে ভোট দেন ৮৯ জন। প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।


