ইরানি ট্যাংকারে মার্কিন বিমান হামলা ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – DesheBideshe

ইরানি ট্যাংকারে মার্কিন বিমান হামলা ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – DesheBideshe



ইরানি ট্যাংকারে মার্কিন বিমান হামলা ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – DesheBideshe

তেহরান, ৮ মে – নৌ-অবরোধ ভাঙার চেষ্টার অভিযোগে ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নতুন করে এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত রাতেও দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানায় যে হরমুজ প্রণালির নিকটবর্তী সিরিক এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইরান থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল এবং তিনটি ড্রোন ছোড়া হয়েছে। যদিও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত তিনজন আহত হয়েছেন।

দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক জানিয়েছেন যে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এমন এলাকাগুলোতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আমিরাত সরকার জানিয়েছে যে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ইরানের ছোড়া কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় গত সোমবার থেকে উত্তেজনা বিরাজ করায় বর্তমানে আমিরাত উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এনএন/ ৮ মে ২০২৬



Explore More Districts