
ওয়াশিংটন, ৬ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করুক। সম্প্রতি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো প্রকার চুক্তি হবে না। তিনি আরও উল্লেখ করেন, ইরানের আত্মসমর্পণের পর নতুন এবং গ্রহণযোগ্য ইরানি নেতাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠনে সহায়তা করবে।
উল্লেখ্য, ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনার প্রেক্ষাপটে এমন মন্তব্য সামনে এল।
এনএন/ ৬ মার্চ ২০২৬



