ইরানকে অস্ত্র দেবে না চীন ও রাশিয়া, দাবি ডোনাল্ড ট্রাম্পের – DesheBideshe

ইরানকে অস্ত্র দেবে না চীন ও রাশিয়া, দাবি ডোনাল্ড ট্রাম্পের – DesheBideshe



ইরানকে অস্ত্র দেবে না চীন ও রাশিয়া, দাবি ডোনাল্ড ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ২৫ জুলাই – ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীন ও রাশিয়ার কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি বিশ্বনেতাদের এই প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা রাখছেন। তবে ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা প্রদান করা হলে বেইজিং ও মস্কোকে এর জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করে দেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, বেইজিংয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে শি জিনপিং তাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই তারা বা তাদের কোনো প্রতিষ্ঠান ইরানকে অস্ত্র দেবে না। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় বিশ্বাস রাখছি বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ চলা সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে অস্ত্র বিক্রি না করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্পের মতে, বর্তমানে কোনো দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করতে চায় না। তবে এই প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানকে সামরিক সহায়তা দিলে তা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য হিতে বিপরীত হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এস এম/ ২৫ জুলাই ২০২৬



Explore More Districts