ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? যা বলছেন পুষ্টিবিদরা – DesheBideshe

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? যা বলছেন পুষ্টিবিদরা – DesheBideshe

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? যা বলছেন পুষ্টিবিদরা – DesheBideshe

কলকাতা, ২২ ফেব্রুয়ারি – ভিটামিন, খনিজ, প্রোটিন ও ফ্যাটসহ নানা পুষ্টিগুণে ভরপুর ডিম শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই উপকারী। তবে রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে অনেকের দ্বিধা থাকে। পুষ্টিবিদরা বলছেন, সারাদিন উপবাসের পর শরীর নিস্তেজ হয়ে পড়ে, এ সময় ডিমের প্রোটিন ও পুষ্টি উপাদান দ্রুত শক্তি জোগাতে সহায়তা করে।

তবে কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার এ ক্ষেত্রে নির্দিষ্ট সতর্কতা ও পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ইফতারে ডিম খাওয়া উপকারী হলেও তা অবশ্যই সেদ্ধ হতে হবে। সেদ্ধ ডিম, সালাদ বা চপ শরীরের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু ইফতারে হাফ বয়েল, পোচ বা ওমলেট পরিহার করা উচিত। কারণ আধা-সিদ্ধ বা ভাজা ডিমে ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কা থাকে, যা দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর পেটের পীড়া বা প্রদাহ তৈরি করতে পারে। তাই শরীরকে দ্রুত চাঙ্গা করতে এবং অপকারিতা এড়াতে ইফতারের মেনুতে ভাজাভুজির বদলে বা আধা-সিদ্ধ ডিমের পরিবর্তে পূর্ণ সেদ্ধ ডিম রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts