ইফতারে এক গ্লাস বেদানার জুস: পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা – DesheBideshe

ইফতারে এক গ্লাস বেদানার জুস: পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা – DesheBideshe

ইফতারে এক গ্লাস বেদানার জুস: পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা – DesheBideshe

ঢাকা, ৫ মার্চ – ইফতারের টেবিলে এক গ্লাস বেদানার জুস কেবল তৃষ্ণাই মেটায় না, বরং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরে জোগায় প্রয়োজনীয় শক্তি। স্বাদের পাশাপাশি বেদানার রয়েছে অসংখ্য ঔষধি গুণ। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, নিয়মিত বেদানার রস পানে হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। গবেষণায় দেখা গেছে, টানা তিন মাস প্রতিদিন এক কাপ বেদানার রস খেলে হার্টের পেশিতে অক্সিজেনের প্রবাহ বাড়ে।

পেট খারাপ বা ডায়রিয়ার সমস্যায় বেদানার জুস বেশ কার্যকর। দিনে দুই থেকে তিনবার এই ফলের রস পানে পেটের সমস্যা থেকে দ্রুত স্বস্তি মিলতে পারে। এছাড়া ঋতু পরিবর্তনের সময় জ্বর, সর্দি ও কাশি থেকে সুরক্ষা পেতেও এটি সহায়ক। বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ফলিক অ্যাসিড, ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ এই ফল ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে।

প্রোস্টেট ক্যান্সার ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও বেদানার রস উপকারী বলে বিবেচিত হয়। গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদানা খেতে পারেন, যা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে এবং গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। তবে যারা নিয়মিত কোনো বিশেষ ওষুধ সেবন করছেন, তাদের খাদ্যতালিকায় নিয়মিত বেদানা রাখার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

এস এম/ ৫ মার্চ ২০২৬



Explore More Districts