ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে লুটপাট- অগ্নিসংযোগ, আহত ১

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে লুটপাট- অগ্নিসংযোগ, আহত ১

২৬ February ২০২৬ Thursday ৮:৫৩:২২ PM

Print this E-mail this


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে লুটপাট- অগ্নিসংযোগ, আহত ১

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে এক বসতঘরে অগ্নিসংযোগ, মালামাল লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনজিত দাস (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১৫ থেকে ২০জন দুর্বৃত্ত রনজিত দাসের বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়।  পরে তারা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় রনজিত দাস বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের বেশ ক্ষয়ক্ষতি হয়।

গুরুতর আহত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

স্বজনরা জানান, ঘরে ব্যবহৃত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ব্যবসায়িক গচ্ছিত রাখা ১০০ বস্তা সুপারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাজা ও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের আনাগোনা ছিল। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts