‘কোয়ার্টার ফাইনাল’ নামে কিছু নেই টি-টুয়েন্টি বিশ্বকাপে। তবে কলকাতায় আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার পাশে এই শব্দ যুগল ব্যবহার করতেই হচ্ছে। সুপার এইটের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচটি যে নকআউট হয়ে গেছে!
ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। আর হারলে বিশ্বকাপের বাকি অংশটা দেখতে হবে দর্শক হিসেবে। আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচটি শেষ হতে না পারলে নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে।


