ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করার পরও ভিডিও জনপ্রিয় না হলে নির্মাতাদের দেওয়া প্রথম শিরোনাম স্থায়ীভাবে ভিডিওতে দেখা যাবে। তবে নির্মাতারা চাইলে নিজের পছন্দমতো শিরোনাম নির্বাচন করতে পারবেন। সুবিধাটি প্রাথমিকভাবে শুধু ইউটিউবের ডেস্কটপ সংস্করণে ব্যবহার করা যাবে।
সুবিধাটি চালু হলে ইউটিউবে ভালো মানের কনটেন্ট বা আধেয় নির্মাতাদের তৈরি ভিডিওগুলোর বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। ফলে ভিডিওগুলোর দর্শকসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ
