দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় অবশিষ্ট ১৫০ বিঘা জমিতে এখনই উচ্ছেদ অভিযান চালানো হয়নি। জমিটি শিল্প বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তাঁর ভাষ্য, এতে দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।
দিবাকর নাথের দাবি, এখানকার বাসিন্দারা বিভিন্ন ধাপে জমিটি জবরদখল করেছিলেন এবং তাঁদের অনেকেরই অন্য জায়গায় বিকল্প জমি রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা তাঁর এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

