আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল 

আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল 

ইলম ও আমলে অনন্য দৃষ্টান্ত ছিলেন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, শায়খুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাতে নববীর আদর্শের এক মূর্ত প্রতীক। তিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন কামিল মাদ্রাসায় হাদীসে নববীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি নিয়মিত হাদীসের দরসে সম্পৃক্ত ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন ইলমে তাসাউফের একজন প্রাজ্ঞ মুর্শিদ। তাঁর ইলম, আমল ও আখলাকের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়াতের পথ খুঁজে পেয়েছেন। তিনি বলেন, মাযহাব, মাসলাক ও দল-মত নির্বিশেষে উলামায়ে কেরামের জটিল ইলমি সমস্যার কুরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের ক্ষেত্রে তিনি ছিলেন এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল। উস্তাযুল আসাতিজা হিসেবে তাঁর ইলমি গ্রহণযোগ্যতা সর্বমহলে স্বীকৃত। তিনি ছিলেন এক অনুস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব। সারাজীবন ইলমে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ইলমে তাসাউফে তাঁর ছিল গভীর পান্ডিত্য ও আধ্যাত্মিক প্রজ্ঞা।

তিনি আরও বলেন, দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন তাঁর হাতে গড়া অসংখ্য সফল মানুষ। বৃহত্তর সিলেটসহ সারাদেশের বহু মসজিদ, মাদ্রাসা ও খানকায় তাঁর হাতে গড়া আলেমেদ্বীনরা দক্ষতা ও সফলতার সঙ্গে দ্বীনি খেদমত পরিচালনা করে যাচ্ছেন। তিনি ছিলেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী কিবলাহ (রহ.)-এর অন্যতম খলীফা ও বিশেষ স্নেহভাজন। ফুলতলী কিবলাহ (রহ.) তাঁকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তাঁর সারাজীবনের বিভিন্ন পর্যায়ের খেদমত প্রশংসার দাবি রাখে।

মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের জকিগঞ্জের রারাই মুহাদ্দিস ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি ও উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দীস (রহ.)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে মুহাদ্দীস ছাহেবের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

মাহফিলের শুরুতে খতমে কুরআন, খতমে বুখারী ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। পরে মুহাদ্দিস ছাহেব (রহ)-এর বড় ছাহেবজাদা দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলালের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ত ছাহেবজাদা মাওলানা আব্দুর রব বিলাল, আব্দুল বাকী খালেদসহ পরিবারের সদস্যবৃন্দ।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রঈস উদ্দীন, শায়খ আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, লন্ডনপ্রবাসী মাওলানা আব্দুর রহমান নিজামী।

এছাড়া বক্তব্য রাখেন মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দীন আলিপুরী, কালিগঞ্জ বাজার মসজিদের খতীব মাওলানা আজিজুর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রশীদ আহমদ চৌধুরী, মিয়ারবাজার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী, নবীগঞ্জ কদুরবাজার দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ প্রমুখ।

থানাবাজার হাবিবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেনের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, মিয়ারবাজার আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমুদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, উপজেলা দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মহি উদ্দিন হায়দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাহফিলের একপর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রিসালাহ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, কণ্ঠশিল্পী রিয়াদুর রহমান চৌধুরী, আহমদুল হক ও ফজল মাহমুদ। মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বক্তারা মুহাদ্দীস ছাহেব (রহ)-এর ছাত্র, মুহিব্বীন ও মুরিদীনসহ ছাহেবজাদাদের প্রতি তাঁর রেখে যাওয়া দ্বীনি ও ইলমি খেদমত আরও সুসংগঠিত ও অগ্রগতির সঙ্গে এগিয়ে নেওয়ার আহবান জানান।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts