আর্জেন্টিনা না সুইজারল্যান্ড কার পাল্লা ভারী জানাল সুপারকম্পিউটার – DesheBideshe

আর্জেন্টিনা না সুইজারল্যান্ড কার পাল্লা ভারী জানাল সুপারকম্পিউটার – DesheBideshe



আর্জেন্টিনা না সুইজারল্যান্ড কার পাল্লা ভারী জানাল সুপারকম্পিউটার – DesheBideshe

কানসাস, ১১ জুলাই – বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নাটকীয় সব জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে অনুষ্ঠিতব্য শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড।

গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যায় পর্যন্ত প্রতিটি ম্যাচেই যেন নতুন রোমাঞ্চ ছড়িয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পায় তারা।

দলের প্রধান তারকা লিওনেল মেসি রয়েছেন দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮টি গোল করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন এই ফুটবল জাদুকর।

অন্যদিকে মুরাত ইয়াকিনের অধীনে সুইজারল্যান্ডও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাছাইপর্ব থেকে শুরু করে মূল আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে পিছিয়ে না থাকার রেকর্ড গড়েছে তারা। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সুইসদের এই ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে।

পরিসংখ্যানের বিচারে অবশ্য আর্জেন্টিনাই ফেবারিট। অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারসহ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেসিদের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে ৭০.৫ শতাংশ আর সুইসদের ক্ষেত্রে তা ২৯.৫ শতাংশ। মাত্র দুটি জয় দূরে থাকা আর্জেন্টিনার সামনে এখন সেমিফাইনালের হাতছানি।

এনএন/ ১১ জুলাই ২০২৬



Explore More Districts