আমার সেই দিন আর নেই

আমার সেই দিন আর নেই

রাশেদ মামুন অপু: ‘না’ বলা শিখতে পারাটা খুবই কঠিন। একসময় টাকার জন্য দিনের পর দিন একই রকম চরিত্রে, বৈচিত্র্যহীন চরিত্রে অভিনয় করেছি। কিন্তু করোনার পর সেই পথে আর হাঁটিনি। এটা ভক্তদের ভালোবাসা। এখন দু-তিন দিন পরপর না বলে দিই। করোনার পর এটা আমি শিখেছি। কাজ হাতে না থাকলেও এখন আমি না করে দেব। টাকার জন্য আর নয়। আমার প্রতি দর্শকদের যে প্রত্যাশা, সেটা পূরণ করতে চাই। এটাই আমার শক্তি।

রাশেদ মামুন অপু
ছবি: সংগৃহীত

প্রথম আলো :

কখনো শুনেছেন, আপনাকে নিয়ে গল্প লেখা হচ্ছে?

রাশেদ মামুন অপু: চার বছর ধরে এ কথা বহুবার শুনেছি। এখন নিয়মিত শুনি। এটা অভিনয়শিল্পী হিসেবে আমাকে দায়িত্বশীলতার কথা মনে করিয়ে দেয়। প্রথম অনন্য মামুন আমাকে বলেছিল, কসাই চরিত্র আমার জন্য লিখেছে। এখন প্রায়ই এ কথা শুনি। সব গল্পে হয়তো অভিনয়ের সুযোগ হয় না। তবে যাঁরা আমাকে নিয়ে ভাবেন, তাঁদের কাছে কৃতজ্ঞতা। আমাকে নিয়ে কেউ ভাবলে অনেক বেশি সম্মান বোধ করি।

Explore More Districts