আমার এলাকায় মাদকসেবী-কিশোর গ্যাং ও চাঁদাবাজি থাকবেনা : হাফিজ ইব্রাহিম

আমার এলাকায় মাদকসেবী-কিশোর গ্যাং ও চাঁদাবাজি থাকবেনা : হাফিজ ইব্রাহিম

২৩ March ২০২৬ Monday ১১:১৯:৫৯ AM

Print this E-mail this


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

আমার এলাকায় মাদকসেবী-কিশোর গ্যাং ও চাঁদাবাজি থাকবেনা : হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, মাদকসেবন ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয় এবং কিশোর গ্যাংয়ের আস্তানা আমার এলাকায় থাকবে না। চাঁদাবাজি, সালিশ বাণিজ্য ও অন্যায় অপরাধের বিষয়ে আমি কখনো আপোষ করব না। প্রশ্রয় দেবো না। দলীয় পরিচয়ে যেসব নেতাকর্মী এসব অন্যায় অপরাধের সাথে জড়িত থাকবে আমি তাদেরকে শাস্তি মূলক আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হাতে তুলে দেব। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এবং জনসাধারণের কল্যাণে কাজ করে যাব।

রবিবার (২২ মার্চ) বিকালে দৌলতখান উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে ঈদ পুনমির্লনী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, আগামী স্থানীয় নির্বাচনে উপজেলা দলীয় নির্বাচনী কমিটির সিদ্ধান্তে প্রতিটি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান ও প্রতিটি ওয়ার্ডে একজন করে মেম্বার পদে প্রার্থী দেয়া হবে। দলীয় নির্বাচনী কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের বাইরে আমার কোন মতামত থাকবে না। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় কাজ করার জন্য।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, গরিব অসহায় দুস্থ মানুষের ভিজিএফ ভিজিডির চাল বিক্রয় করা যাবে না। সুষ্ঠু ভাবে তাদের মধ্যে এসব চাল বিতরণ করতে হবে।

উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার , প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সহসাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবু হেনার রিয়াজ প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts