বর্তমান বাজারে দ্রব্যমূল্যের দাম অনাকাঙ্ক্ষিতভাবে বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে জনগণের যেন নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে একদল তরুন। তারা যেন জনগণের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে এসেছে।
প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি করে জনমনে ভালোবাসার জায়গা করে নিয়েছে এই তরুণদল।তাদের এই উদ্যোগের সহায়তা করছে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
বুধবার (২৩.১০.২০২৪খ্রি)সকাল ১০.৩০টায় চট্টগ্রাম জেলা প্রশাসন -এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এক যুগান্তকারী মতবিনিময় সবার আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফরিদা খানম । উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, “আমরা আলাদিন, মানুষের জন্য” এর উপদেষ্টা জনাব মোঃ হামিদুর রহমান এবং উদ্যোক্তা মোঃ আরিফ ।
উক্ত মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বাজারে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলা প্রশাসনের অধিনে চট্টগ্রামে ছয়টি পয়েন্টে ন্যায্য মূল্যে ভ্রাম্যমাণ খোলা বাজার কার্যক্রম চালু করা হবে ।
“আমরা আলাদিন, মানুষের জন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্যোক্তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
