আবুল খায়ের ফ্যাক্টরি সড়কে লরির চাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু – Chittagong News

আবুল খায়ের ফ্যাক্টরি সড়কে লরির চাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু – Chittagong News

সীতাকুণ্ডের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের ফ্যাক্টরি লরি চাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেস্বর) বিকেল ৫ টার দিকে শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের ফ্যাক্টরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সীতাকুণ্ড থানা পুলিশ গিয়ে নারীর লাশটি উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আবুল খায়ের গ্রুপ- সিনিয়র ম্যানেজার এন্ড ইনচার্জ, এইচআর ইমরুল কাদের ভূঁইয়া জানান আমাদের ফ্যাক্টরি থেকে যে সড়কটি মহাসড়কে যুক্ত হয়েছে সেই সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে আমাদের কোন গাড়ির নিচে চাপা পড়ে নি বলে বিষয়টি নিশ্চিত করেন।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব পোদ্দার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ অফিসার এস আই আমিরুল গিয়েছে। সে বিস্তারিত জানাতে পারবে। আমিরুলের ফোনে যোগাযোগ করা হলে কার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts