আবার মা হতে যাচ্ছেন দীপিকা পাডুকোন, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন তারকা দম্পতি – DesheBideshe

আবার মা হতে যাচ্ছেন দীপিকা পাডুকোন, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন তারকা দম্পতি – DesheBideshe



আবার মা হতে যাচ্ছেন দীপিকা পাডুকোন, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন তারকা দম্পতি – DesheBideshe

মুম্বাই, ১৯ এপ্রিল – বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং তাদের সংসারে নতুন অতিথি আসার সুখবর দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি বিশেষ ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে ভাগ করে নেন দীপিকা। শেয়ার করা ছবিতে দেখা যায় ছোট্ট দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে যেখানে দুটি লাল দাগ স্পষ্ট ফুটে উঠেছে। পাশে দীপিকা ও রণবীরের হাতও দেখা যাচ্ছে।

ছবিটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। দীপিকা তার এই পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না দিয়ে শুধুমাত্র একটি ইভিল আই ইমোজি ব্যবহার করেছেন। এই খুশির খবর সামনে আসার পর থেকেই বলিউড তারকারা অভিনন্দন জানাতে শুরু করেছেন। পরিণীতি চোপড়া এবং সামান্থা রুথ প্রভুর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্তরাও তাদের ভালোবাসায় সিক্ত করছেন এবং অনেকে মন্তব্য করেছেন যে দুয়া এবার তার নতুন খেলার সঙ্গী পেতে যাচ্ছে। ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম দেন। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সাথে কিং এবং আল্লু অর্জুনের সাথে রাকা চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে রণবীর সিং তার সর্বশেষ ব্লকবাস্টার ছবি ধুরন্ধর এর সাফল্যের পর প্রলয় নামক নতুন একটি প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬



Explore More Districts