গত রোববার র্যাঙ্কিংয়ের ১০২তম দল মোজাম্বিকের কাছে ৩-২ ব্যবধানে হারের পর আফ্রিকা কাপ অব নেশনসে জাতীয় দলের পারফরম্যান্স মন্ত্রিসভা পরিষদে পর্যালোচনা করা হয়। ওই ম্যাচের পর ঊরুতে চোট পাওয়ায় অবামেয়াং তাঁর ফরাসি ক্লাব মার্শেইয়ে ফিরে যান।
এর আগে গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার অলিগুই এনগুয়েমা এক বিবৃতিতে সমালোচনা করেন দলের, ‘এটি আমাদের জাতীয় পরিচয়কে হেয় করেছে।’
গ্যাবনের ক্রীড়াঙ্গনে ‘শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও উচ্চাকাঙ্ক্ষা’ ফিরিয়ে আনতে ‘কঠোর ও কাঠামোগত সিদ্ধান্ত’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট।
তবে সরকারি এ হস্তক্ষেপের কারণে গ্যাবনের ফুটবল আরও সমস্যায় পড়তে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সদস্য সংস্থাগুলোর কাজে সরকারি হস্তক্ষেপ করাটাকে ভালো চোখে দেখে না ও সদস্য পদ স্থগিত করে।

