আপনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

আপনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপন -এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও নিম্নবিত্ত, অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা ভবনের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার বাজার তুলে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার বলেন, আপন একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যে কোন দুর্যোগকালীন মুহূর্ত এবং ধর্মীয় উৎসবে নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়ে থাকি। বিশেষ করে পবিত্র রমজান এবং ঈদের আগে বিভিন্ন খাদ্যপণ্য দেওয়া হয়। পাশাপাশি আমাদের কর্মসংস্থান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এই মানবিক কাজে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদসহ অসংখ্য মানবিক মানুষ গোপনে সহযোগিতা করে থাকেন। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া এবং সহযোগিতায় আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা সেন্ট্রাল ওমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আব্দুল্লাহ আল ফারুক সিনিয়র সহ-সভাপতি আশ্রফুল আরিফ, যুগ্ম সম্পাদক সিত্তুল মুনা চৈতি, আহসান আরিফ নিলয়, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস।

সবশেষে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার/
২৩ ফেব্রুয়ারি ২০২৬

Explore More Districts