আনোয়ারায় রান্নাঘরে গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু – দৈনিক আজাদী

আনোয়ারায় রান্নাঘরে গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু – দৈনিক আজাদী





আনোয়ারায় ঘরের রান্নার চুলায় বসানো গরম পানিতে ঝলসে ৬ দিনপর চিকিৎসাধিন অবস্থায় হামিম বিন হোসেন (৫) নামরে একশিশুর মর্মান্তিক মৃত্য ঘটেছে।

শনিবার (২ মে) ভোররাত ৩ টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশু হামিম বিন হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে।

সম্প্রতি তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করেন। প্রবাসী মোহাম্মদ হোসেনের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে হামিম বিন হোসেন সবার ছোট।

শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, গত ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টায় রান্না ঘরের চুলা থেকে অসাবধানতাবসতঃ চুলায় বসানো গরম পানি পড়ে শিশু হামিমের শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩ টায় হামিম মারা যায়।

তিনি আরও বলেন, হামিমের দুর্ঘটনার খবর শুনে তার বাবা মো. হোসেন দুর্ঘটনার পরের দিনই সৌদিআরব থেকে দেশে চলে আসেন। লাশ নিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো গ্রামে এখন শোকেরছায়া নেমে এসেছে।




Explore More Districts