এর আগে বীর পাহারিয়ার সঙ্গে তারা সুতারিয়ার সম্পর্ক বেশ ভালোই চলছিল বলে শোনা যেত। কিন্তু গত বছর এপি ধিলনের মুম্বাই কনসার্টে একটি ভাইরাল ভিডিওকে ঘিরে শুরু হয় বিতর্ক। মঞ্চে গায়ক এপি ধিলনের সঙ্গে তারার বন্ধুত্বপূর্ণ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বীরের অস্বস্তির কথা তুলে ধরেন। এর পর থেকেই সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তারা বা বীর কেউই।
অন্যদিকে আদিত্য রায় কাপুরের নাম এর আগে অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে জড়িয়েছিল। ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর এক মডেলের সঙ্গেও তার নাম জড়িয়েছিল।
এর আগে কার্তিক আরিয়ানের সঙ্গেও তারা সুতারিয়ার প্রেমের গুঞ্জন ছিল, মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে দেখা গিয়েছিল তাঁদের।


