আদালতের রায়ে সিলেটে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি দখলমুক্ত

আদালতের রায়ে সিলেটে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি দখলমুক্ত

আদালতের রায়ে সিলেটে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি দখলমুক্ত

প্রায় ৪০ বছর পর আদালতের রায়ের ভিত্তিতে সিলেট নগরীতে দখলমুক্ত হয়েছে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে বুলডোজার ব্যবহার করে জমির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালতে দায়েরকৃত মামলার রায়ে জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি পায়। আদালতের সেই রায়ের আলোকে বেদখল অংশ উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ, সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা শাখা, সীমান্ত শাখা) বলেন, “আদালতের রায় ও প্রামাণ্য কাগজপত্র যাচাই করে দেখা গেছে, জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আদালতের নির্দেশনা অনুযায়ী বেদখল অংশ উচ্ছেদ করা হয়েছে।”

মন্দিরের সিনিয়র প্রতিনিধি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“দীর্ঘদিন পর আদালতের রায়ের মাধ্যমে মন্দিরের জমি ফিরে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”
উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় জনগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts