আট শিল্পীর সমবেত দৃশ্যসংগীত

আট শিল্পীর সমবেত দৃশ্যসংগীত

প্রদর্শনীর শিরোনামটিই যেন একটি ইঙ্গিত। যেখানে ভাষা শব্দের নয়, দৃশ্যের; বক্তব্য উচ্চারণের নয়, অনুভবের। শিল্পকর্মগুলো নিজস্ব নীরবতায় কথা বলে, রং, রেখা, গঠন ও উপাদান মিলিয়ে তৈরি হয় একধরনের অন্তর্মুখী সংলাপ। ঢাকার উত্তরায় গ্যালারি কায়ায় চলছে ‘কলেকশনস…নট ওয়ার্ডস…’ শীর্ষক দলগত প্রদর্শনী। যেখানে প্রদর্শিত হচ্ছে আটজন শিল্পীর কাজ।

১৯৪০ থেকে ১৯৬০–এর দশকে জন্ম নেওয়া বিভিন্ন প্রজন্মের এই আট শিল্পীর প্রত্যেকের কাজে নিজস্ব ভাষা ও অভিজ্ঞতার প্রাধান্য রয়েছে। ফলে প্রদর্শনীটি একদিকে যেমন ব্যক্তিগত শিল্পভুবনের প্রকাশ, অন্যদিকে তেমনি সমসাময়িক বাংলাদেশের শিল্পচর্চার একটি বহুমাত্রিক মানচিত্রও হয়ে উঠেছে।

Explore More Districts