আজ ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী – DesheBideshe

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী – DesheBideshe

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী – DesheBideshe

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – আজ শনিবার পালিত হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস। প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে দিবসটি পালন করা হয়। ১৯৫৬ সালের এই দিনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে আজ সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠা দিবসও উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ের অধিভুক্ত সমিতিগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বারডেম অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে। উক্ত সভায় ডায়াবেটিস রোগ প্রতিরোধ, প্রাথমিক নির্ণয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বিশেষজ্ঞদের আলোচনা করার কথা রয়েছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts