আজই বৈধ অস্ত্র জমার শেষ দিন, না দিলে হবে আইনি ব্যবস্থা – DesheBideshe

আজই বৈধ অস্ত্র জমার শেষ দিন, না দিলে হবে আইনি ব্যবস্থা – DesheBideshe

আজই বৈধ অস্ত্র জমার শেষ দিন, না দিলে হবে আইনি ব্যবস্থা – DesheBideshe

ঢাকা, ৩১ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত বৈধ অস্ত্র নিজ নিজ থানায় জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ পাওয়া বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ ছাড়া নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রেও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্দেশনা কার্যকর করতে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



Explore More Districts