আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ইসলামী আন্দোলনে প্রার্থী বাছাই – দৈনিক আজকের জামালপুর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ইসলামী আন্দোলনে প্রার্থী বাছাই – দৈনিক আজকের জামালপুর




আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ইসলামী আন্দোলনে প্রার্থী বাছাই – দৈনিক আজকের জামালপুর


oplus_0

নিজস্ব সংবাদদাতা ; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জামালপুর-৫ সদর আসেন প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার ২২ জুন বিকেলে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে জি এম রুহুল আমীন বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক নিয়ে সামনের নির্বাচন যুদ্ধে দাবিত হবো। সুতরাং আমাদের প্রস্তুতি যদি সেই ভাবে না থাকে তা হলে আমরা সেই নির্বাচনের সঠিক রেজাল্ট কিন্তু গ্রহণ করা সম্ভব হবে না। তৃণমূলে আমরা যদি হাত পাখার দাওয়াত সর্বোচ্চ পৌঁচ্ছে দিতে পারি এবং তৃণমূল সংগঠনের দক্ষ ও যোগ্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে পারি তা হলে নির্বাচনের কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে তুলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমরা পূর্বের ন্যায় এখনো যদি ঝিমিয়ে থাকি। সাংগঠনিক কাজকে যদি বেগবান না করি, দক্ষ যোগ্য দায়িত্বশীল চৌকুশ নেতৃত্ব আমরা সংগ্রহ না করতে পারি, তা হলে কিন্তু প্রকৃত রেজাল্ট আমাদের ঘরে তুলা সম্ভব হবে না। এই আসনে আমরা হাত পাখাকে বিজয়ী দেখতে চাই ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐকবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার
উপদেষ্টা ডা. সৈয়দ মো. ইউনুস আহমাদ, সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি শামসুল হক প্রমুখ।
আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Explore More Districts