
ঢাকা, ০২ ডিসেম্বর – ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ সোমবার রাত ৯টায় ঢাবির রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, তরিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা উপস্থিত ছিলেন।
সমাবেশে ঢাবিছাত্র জাহিদ আহসান বলেন, ‘আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ভারতের সঙ্গে খেলা হবে সমানে সমান। কোনো রাজা-প্রজার সম্পর্ক থাকবে না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না।’
সূত্র: আমদের সময়
আইএ/ ০২ ডিসেম্বর ২০২৪



