আওয়ামী লীগ নেতার টমটম স্টেন্ড দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫০

আওয়ামী লীগ নেতার টমটম স্টেন্ড দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫০

হবিগঞ্জ শহরতলীর আলম বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেটাবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৫০ জন। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আলম বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া আজ সন্ধ্যায় অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যায়। এসময় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার পাথারিয়া গ্রামের সুরুজ আলীসহ স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।

Explore More Districts