আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হতে হবে: মীর শাহে আলম
ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বিগত অন্তঃবর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিলো, তা সঠিক প্রমান হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হবে
শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম এর উদ্বোধন করে সাংবাদিককদের সাথে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যদি একটি জেলার (গোপালগঞ্জ) এর মানুষ মনে করে তাদের থানা দরকার নেই তাহলে সরকার তা রাখবে না। মানবিক দৃষ্টিকোন থেকে গুম, খুন ও হত্যা করে সরকার তাদের দমন করবে না। তবে জনগন ও স্বাধীনতার প্রয়োজনে জনগন যা চাইবে সরকার তাই করবে।
তিনি আরও বলেন, আ.লীগ পেট্রোল বোমা মেরে, অগ্নিসন্ত্রাস করে নতুন করে নিজেদের আন্তাজাতিক ভাবে সন্ত্রাসী দল হিসাবে প্রমান করেছে ।


