এমন পরিস্থিতিতে সাকিব নিজের ভিত্তিমূল্য কমিয়ে ১ কোটিতে নামিয়ে এনেছেন। তবে এরপরও কি দল পাবেন এই তারকা ক্রিকেটার? উত্তরটা না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি না কোনো ফ্র্যাঞ্চাইজি সাকিবকে ঘিরে বিশেষ পরিকল্পনা করে। প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ারের সেরা সময়েই সাকিবকে ঘিরে কোনো দল বিশেষ পরিকল্পনা করেনি, নিলামে কাড়াকাড়ি হয়নি, এবার কেন হবে?
হ্যাঁ, সাকিব একটা সময়ে আইপিএলে ভালো খেলেছেন। তবে নিজেকে ওই অর্থে বড় আইপিএল তারকা হিসেবে কখনোই প্রতিষ্ঠা করতে পারেননি। সুযোগ যে পাননি তা নয়, ৯ মৌসুমে কখনো না কখনো সুযোগ তো আসেই। কয়েকটি আসরে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র না পাওয়া, ২০২০ সালে নিষিদ্ধ থাকা সাকিবকে আইপিএলে অনেকটা পিছিয়ে দিয়েছে, এটাও ঠিক।
