১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যামচেমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কুকসন। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন।
অ্যামচেম জানিয়েছে, বাংলাদেশ ফরেস্ট ই কুকসনের অসামান্য অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তাঁকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

